চন্দ্রকোনা রোডের ডিগ্রি এলাকায় বস্ত্র বিতরণ - The News Lion

চন্দ্রকোনা রোডের ডিগ্রি এলাকায় বস্ত্র বিতরণ




দি নিউজ লায়ন ; প্রয়াত  তৃণমূল নেতা অরুণ দাসের স্মৃতির উদ্দেশ্যে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবে এলাকার দুঃস্থ পরিবারের কথা মাথায় রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এর ডিগ্রী এলাকায় বরুন দাস ও অপু দাসের উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জানা গিয়েছে এই দিন দুই শতাধিক দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।জানা গিয়েছে সারাবছর এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই দুই স্থানীয় তৃণমূল নেতা তথা সমাজসেবক।এই দিন হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার  দুঃস্থ পরিবারগুলি।


এই দিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য রামদয়াল পান্ডে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।প্রয়াত তৃণমূল কংগ্রেসের নেতা অরুণ দাস এলাকায় খুব জনপ্রিয় ছিলেন ।তিনিও প্রতি বছর এই সময় দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দিতেন। 


তাই তার স্মৃতির উদ্দেশ্যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের ওই দুই নেতা বৃহস্পতিবারবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ঐ অনুষ্ঠানের মাধ্যমে  তারা  ও অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত অরুন দাস কে শ্রদ্ধা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.